বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
অস্থিরতার মধ্যেও সালমানের আয় ১০০ কোটি

অস্থিরতার মধ্যেও সালমানের আয় ১০০ কোটি

Sharing is caring!

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারত জুড়ে অস্থিরতা বিরাজ করছে। যার কারণে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি অনেক কম। কিন্তু এমন পরিস্থিতিতেও বক্স অফিসে দাপট দেখাচ্ছে সালমান খানের ‘দাবাং থ্রি’। ছয় দিনে সিনেমাটি প্রবেশ করেছে ১০০ কোটির ক্লাবে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে প্রভুদেবা পরিচালিত ‘দাবাং থ্রি’র এখন পর্যন্ত মোট আয় ১০৩ কোটি ৮৫ লাখ রুপি। এর আগে মাত্র দুই দিনেই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে নেয় অর্ধশত কোটি রুপি।

বক্স অফিসের আয় নিয়ে সালমান খান বলেন, সিনেমার জন্য এরকম একটি গোলযোগপূর্ণ সময়ে এই আয় বেশ ভালো। এর সব কৃতিত্বই আমার ভক্তদের। ভক্তরা আমার ওপর আস্থা রেখেছেন এবং তারা প্রেক্ষাগৃহে গিয়েছেন।

বক্স অফিসে ভালো ব্যবসা করলেও ‘দাবাং থ্রি’ সমালোচকদের মন জয় করতে পারেনি। অনেকে সিনেমাটির গল্প নিয়ে সমালোচনা করেছেন। ২০ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটিতে চুলবুল পাণ্ডে রূপে সালমান খান দুর্দান্ত অ্যাকশন নিয়ে হাজির হয়েছেন। এতে ভিলেন হয়েছেন দক্ষিণের অভিনেতা সুদীপ সঞ্জীব। সালমানের বিপরীতে রয়েছেন সোনাক্ষী সিনহা ও সাই মঞ্জরেকর।

বলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির একটি ‘দাবাং’। ২০১০ সালে মুক্তি পেয়েছিল সালমান-সোনাক্ষী সিনহা অভিনীত এর প্রথম কিস্তি। দ্বিতীয় কিস্তি আসে ২০১২ সালে। এবার ৭ বছর পর তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’ মুক্তি পেলো। এটি পরিচালনা করেছেন প্রভুদেবা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD