রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম

বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি:

পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

এতে বাংলাভিশনের বরগুনা প্রতিনিধি সহিদুল ইসলাম স্বপ্ন সভাপতি এবং বাংলাট্রিবিউনের বরগুনা প্রতিনিধি ইবরাহীম সোহেল রাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার(২০ জানুয়ারি) বরগুনা পৌর শহরের বাজার রোডে অবস্থিত নাহার এম্পোরিয়ামের ৪র্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে একটি সভার মাধ্যমে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে দৈনিক আজকের পত্রিকার মনোতোষ হাওলাদার সিনিয়র সহ-সভাপতি, দৈনিক দ্বীপাঞ্চলের জামাল মীর সহ-সভাপতি, দৈনিক খবরের কাগজের মহিউদ্দিন অপু যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক টিভির সোহাগ হাফিজ অর্থ সম্পাদক, এটিএন নিউজের সুজন শীল সাংগঠনিক সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ ডিজিটালের আকরাম হোসেন হৃদয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার তানভীর ভাসানী প্রচার, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক দেশরূপান্তরের সুমন সিকদার, দৈনিক নয়া দিগন্তের মো. জসিম উদ্দীন, এনপিবি নিউজের এইচ এম কাওসার মাদবার, দৈনিক আজকের পত্রিকার হৃদয় হোসেন মুন্না, বাংলা টিভির হাইরাজ মাঝি, দৈনিক নতুন সময়ের তামান্না জেনিফার, দৈনিক সকালের সময়ের সাইফুর ইসলাম সজিব, ইটিসি নিউজের রাফাত মল্লিক, বরগুনা নিউজের আরিফুল ইসলাম রুবেল, খবর সংযোগের জাহিদ হাওলাদার, দৈনিক বাংলা বাজারের মো. সুজন এবং দৈনিক জবাবদিহির রাসেল চৌধুরি ।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বরগুনা জেলা সাংবাদিক পরিষদ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, গণস্বার্থ রক্ষা এবং সত্য ও জবাবদিহিমূলক সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD