মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় স্যাডো নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার(১১ এপ্রিল) বিকাল ০৫ টায় কলাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত মহিলা কলেজ সংলগ্ন খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাসের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুসা তাওহিদ নান্নু মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, ক্রীড়া সংগঠক জামাল আকন, হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন,নাসির উদ্দিন আহমেদ রতন, আল আমিন, লিটু, ফরিদ উদ্দিন, রহিমুল হক হিরু প্রমুখ।

খেলা পরিচালনা করেন মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শরীর চর্চা শিক্ষক সাইফুজ্জামান টুটুল এবং সাবেক ক্রিকেটার মাসুম বিল্লাহ।

ধারা বর্ণনায় ছিলেন বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং প্রভাষক ইভান মাতুব্বর। ২০টি দলের অংশগ্রহণে আয়োজিত টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দশের আলো টিম অফিস মহল্লাকে হারিয়ে জয়লাভ করেন।

বক্তারা মাদক থেকে দূরে থেকে খেলাধুলাকে উৎসাহ দিয়ে এরকম টুর্নামেন্ট আয়োজনকে ধন্যবাদ জানান। সেই সাথে জ্বালানি সংকটের মধ্যে রাত্রিবেলা খেলা না চালানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD