মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যাগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৩ই এপ্রিল সোমবার বিকালে নগরীর বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়।
ক গ্রুপ (শিশু শ্রেণি-দ্বিতীয় শ্রেণি): উন্মুক্ত,খ গ্রুপ (তৃতীয়-পঞ্চম শ্রেণি): বৈশাখী মেলা,গ গ্রুপ (ষষ্ঠ-অষ্টম শ্রেণি): উন্মুক্ত।
বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে নতুন প্রজন্মের মধ্যে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চা উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছরে এই আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার বরিশালের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান- কাম-উপপরিচালক মো. বেলায়েত হোসেন।