মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে

পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইনস্ট্রাক্টর মাহমুদা সুলতানা শিউলির দিকে।

সরকার নির্ধারিত ভর্তি ফি ৯ হাজার ৪০০ টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ১১ হাজার ৪০০ টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত ফি’র চেয়ে ২ হাজার টাকা বেশি নেওয়া হলেও তাদের হাতে যে রসিদ দেওয়া হচ্ছে, তাতে উল্লেখ থাকছে ১০ হাজার ৪০০ টাকা।

ফলে অতিরিক্ত আদায়কৃত অর্থের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত ইনস্ট্রাক্টর মাহমুদা সুলতানা শিউলি বলেন, “অতিরিক্ত কিছু টাকা খরচ রয়েছে যেমন ঈদ মিলাদুন নবী,অভিভাবকদের নিয়ে অনুষ্ঠান । পূর্বের নিয়ম অনুযায়ী এভাবে টাকা নেওয়া হচ্ছে।

তবে এই সিদ্ধান্ত আমার একক নয়।” তিনি আরও বলেন, “যদি নিয়ম বহির্ভূত প্রমাণিত হয়, তাহলে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি ।

অন্যদিকে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ভারপ্রাপ্ত দিলরুবা ইয়াসমিন দৈনিক বাংলাদেশ কন্ঠকে বলেন,“ সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।

যদি কেউ নিয়ে থাকে, তার দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।” এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো পদক্ষেপের ঘোষণা না এলেও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD