মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Sharing is caring!

‎পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

‎বরিশাল কালেক্টরেট স্কুলের  এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত  অনুষ্ঠিত  হয়েছে। ‎

‎১২ ই এপ্রিল রবিবার দুপুর ১২ঘটিকায় প্রতিষ্ঠানের  মিলনায়তন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।বিদায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

‎ ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়।পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।এসময়ে  সকল পরীক্ষার্থীর সর্বোচ্চ সাফল্য কামনা করে নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

‎ ‎অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয়, যা উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। ‎

‎অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল ও সফলতা কামনা করা হয়।

শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়। ‎উল্লেখ্য, এসএসসি ২০২৬পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এ সংবর্ধনা অনুষ্ঠান তাদের জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD