শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ তার ভাই আজাদসহ দুই স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামালা বরিশালে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত সচেতনতামূলক সভা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত বেগম জিয়ার জন্য ১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া দল থেকে মনোনয়ন পেল পটুয়াখালী-০১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোসনা দিল পটুয়াখালী ৪ আসনে কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ — ঘরে বসেই মিলবে পণ্য সেবা কলাপাড়ায় মানবাধিকার দিবসে কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে নারী কৃষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন বাউফলে সেই আওয়ামী দোসর মকবুলের বিরুদ্ধে জালিয়াতি মামলা, পিবিআইকে তদন্ত বরিশালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়তকর্মী গুরুতর জখম আপনারা শহীদ জিয়ার রাজনীতি করেন, আপনারা বেগম খালেদা জিয়ার রাজনীতি করেন রাস্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
বরিশালে ব্যারাকের ছাদে গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বরিশালে ব্যারাকের ছাদে গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

Sharing is caring!

বরিশালে নিজের গলায় গুলি চালিয়ে হৃদয় চন্দ্র দাস (২১) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বেলা ১টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত ৬ তলা ব্যারাক হাউসের ছাদে তার মরদেহ পাওয়া যায়।

নিহত হৃদয় চন্দ্র দাস ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট চকদুশ এলাকার সুকন্ঠ চন্দ্র সাহা’র ছেলে। সে বরিশাল জেলা পুলিশের কনস্টেবল হিসেবে ১বছর ৩মাস পূর্বে নিয়োগপ্রাপ্ত হন।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের সিনিয়র সহকারি কমিশনার মোঃ রাসেল জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এছাড়াও এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত সুপার মোঃ নাইমুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হৃদয় এর ব্যারাক হাউসের সামনে সেন্ট্রি ডিউটিরত ছিলো। এরপর তার মরদেহ ব্যারাক হাউসের ছাদে পাওয়া যায়।

তিনি জানান, হৃদয়ের পকেট থেকে দুটি চিঠি পাওয়া গেছে। বাবা ও ছোট ভাইয়ের কাছে লেখা চিঠি দুটিতে তিনি তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় বলে উল্লেখ করেছেন। এছাড়াও তার পকেটে থাকা মানিব্যাগ থেকে একটি মেয়ের ছবি পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে প্রেমের সূত্র ধরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তার অস্ত্রসহ ছাদে যাওয়ার বিষয়ে যদি কোনো পুলিশ সদস্যর দায়িত্বে অবহেলা থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD