বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর বাউফলে  সেচ্ছাসেবী সংগঠন  পিপলস রাইট ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক এতিম, অসহায়, হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী   বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের ছয়হিস্যা তাতেরকাঠী মেহের আলী শিকদার বাড়ী জামে মসজিদ মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিষ্ঠার পর থেকেই সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং অসচ্ছল মানুষের সহায়তায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।

রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ তাদের অন্যতম বার্ষিক উদ্যোগ, যা ইতোমধ্যে স্থানীয়দের  প্রশংসা কুড়িয়েছে।

এসময়  সংগঠন এর চেয়ারম্যান মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম, পরিচালক সাংবাদিক জাহিদ শিকদার,  ছাত্রদল নেতা সিফাত মীর, ফিরোজ শিকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সংগঠন এর চেয়ারম্যান মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম বলেন-  দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজের অসহায় মানুষের পাশে থাকতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’

সংগঠন এর পরিচালক সাংবাদিক জাহিদ শিকদার বলেন-এটি দয়া নয়, বরং রোজাদার ভাই-বোনদের প্রতি ভালোবাসার প্রকাশ। আমাদের এই সামান্য উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে—এটাই প্রত্যাশা।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD