সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বরিশালে ত্রানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বরিশালে ত্রানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Sharing is caring!

ত্রানের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউনিয়া বিসিক এলাকার শ্রমজীবী কর্মহীন কয়েক শত মানুষ ।

বুধবার (১৫ এপ্রিল)  সকাল সাড়ে ১০ টার দিকে বিসিক সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসের কারনে বেকার হওয়া আন্দোলনরতদের অভিযোগ ত্রান দেয়া নিয়ে স্থানীয় কাউন্সিলর আমির বিশ্বাস তাদের সাথে প্রতারনা করেছে। কাউন্সিলর ১৫ দিন পূর্বে তাদের কাছ থেকে ত্রান দেয়ার কথা বলে ভোটার আইডিকার্ডের ফটোকপি নিয়েছিল তার পরে আর দেখা করেনি।

তারা অভিযোগ করেন ২০-২৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত জনপ্রতিনিধি বা জেলা প্রশাসনের কোন সহযোগীতা তাদের করা হয়নি। ফলে পরিবার পরিজন নিয়ে অনেকটা অভূক্ত দিন কাটাচ্ছে তারা। তাই নিরুপায় হয়ে রাস্তায় নেমেছে।

পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে ত্রান দেবার আস্বাস দিলে স্থান ত্যাগ করে আন্দোলন কারীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD