শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া

মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

“দুর্যোগ প্রতিরোধে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” স্লোগানকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক প্রদর্শনীর মাধ্যমে অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মেহেন্দিগঞ্জ ইউনিটের ভারপ্রাপ্ত স্টেশন অফিসারের নেতৃত্বে উপজেলা চত্বরে এ মহড়ার আয়োজন করা হয়।

এ সময় আগুন লাগলে তাৎক্ষণিকভাবে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে কী ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন—সে বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহসান হাবিবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাজাহান মোল্লা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. সেলিম আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. তৌফিকুর রহমান বিপ্লব, সমবায় কর্মকর্তা শেখ মো. জাহিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুর্যোগের কারণে প্রতি বছর দেশে বিপুল পরিমাণ প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব না হলেও আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এজন্য সবাইকে দুর্যোগ মোকাবিলায় সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD