শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
১মে মহান মে দিবস সফল করতে বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার বাদ মাগরিব বিউটি রোডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার বিপ্লবী আহবায়ক জুলাই যোদ্ধা বরিশাল লেবার কোর্টের সদস্য মোঃ ফয়েজ আহমেদ খান ।
বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম সিকদার অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ৷
বরিশাল মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক চাপরাশি , যুগ্ম আহবায়কের দায়িত্বপ্রাপ্ত আলতাফ মৃধা এবং শহিদ মোল্লা , বরিশাল মহানগর জাতীয়তাবাদী বি আই ডাব্লিউ টি এ ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইব্রাহীম হামীদ মাসুম , বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সহ বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদুল ইসলাম শাহিন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ।
রাজপথের লড়াকু যোদ্ধা শ্রমিকবান্ধব জননেতা মোঃ ফয়েজ আহমেদ খান শ্রমিকদের নায্য অধিকার আদায়ে মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন , শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠার পথে কেউ যদি বাঁধার সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা হবে ।