মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৬ ইং সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে কর্মকর্তা, পরীক্ষা কেন্দ্র সচিব, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও কক্ষ প্রত্যবেক্ষকদের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া উপজেলা প্রশাসন এবং কেন্দ্র সচিবদের আয়োজনে রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.মনিরুজ্জামান খান’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব মো.আবদুর রহিম, কলাপাড়া উপজেলাধীন এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল মোট ১০ টি কেন্দ্রের কেন্দ্র সচিবগণ, হল সুপার গণ, দ্বায়িত্ব পালনকারী কর্মকর্তা গণ, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও চার শতাধিক কক্ষ প্রত্যবেক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপস্থিত সকল পর্যায়ের সংশ্লিষ্টদের বিগত সময়ের অভিজ্ঞতা এবং সমস্যাগুলো শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ বলেন, নকলমুক্ত সুষ্ঠু ও সুন্দর একটি পরীক্ষা গ্রহণে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি পরীক্ষা কেন্দ্র সুরক্ষিত রেখে পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে সঠিক দ্বায়িত্ব পালনের অনুরোধ করেন।
সেই সাথে পরীক্ষা সংশ্লিষ্ট কেউ কোন রকম অনিয়ম করলে সর্বোচ্চ শাস্তি প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া