সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ

চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালের ব্যবসায়ীদের বিভিন্ন যৌক্তিক দাবী আদায়ে দি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে রবিবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন দি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবায়েদুল হক চাঁন , সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক , পরিচালক সাবেক কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান টিপু , পরিচালক সাবেক কাউন্সিলর মোঃ ইউনুস মিয়া , পরিচালক সাবেক কাউন্সিলর আ ন ম সাইফুল আহসান আজীম , পরিচালক বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম জনি , পরিচালক বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল আহসান , পরিচালক মোঃ জিয়াউল ইসলাম সোহাগ সহ ব্যবসায়ীবৃন্দ ।

স্মারকলিপি প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আলহাজ্ব এবায়েদুল হক চাঁন বলেন , সাধারণ ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে কোন প্রকার বাঁধা বিপত্তির সম্মুখীন না হন সেই জন্য জেলা প্রশাসক বরাবর আজকে এই স্মারকলিপি পেশ করা হয়েছে ।

বিএনপি চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আবেদন থাকবে তিনি যেন আমাদের ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট দপ্তর কে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেন । যাতে করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে ব্যবসায়ীবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করতে পারে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD