মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক

বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধি:

বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১০ ই এপ্রিল শুক্রবার বিকেল ৫ ঘটিকায় বরিশাল সদর উপজেলা হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুসাফির ফাউন্ডেশন বরিশাল এর উদ্যোগে আয়োজিত এ বৈঠকে এলাকার নারী-পুরুষ, অভিভাবক, কিশোর-কিশোরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

উক্ত আয়োজনে মুসাফির ফাউন্ডেশন বরিশাল এর প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুল হাসান, সদস্য মোঃ শামীম হাওলাদার, সমাজ সেবিকা জেসমিন আক্তার ,পল্লী চিকিৎসক মোঃ আশিকুর রহমান,গণমাধ্যম কর্মী ও সমাজ সেবক পারভেজ সিকদার উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি, শিক্ষাজীবন ব্যাহত এবং আর্থিক নির্ভরশীলতা বাড়িয়ে দেয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করলে তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আলোচনায় আরও তুলে ধরা হয়, বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং সন্দেহজনক বাল্যবিবাহের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

অংশগ্রহণকারীরা সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত উঠান বৈঠক, প্রচার-প্রচারণা ও বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।বৈঠক শেষে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD