বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল

এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৬ ইং সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন কলাপাড়া উপজেলা ছাত্রদল সদস্যরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯ টায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের এসএসসি এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের মাঝে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তারা।

এ সময় সামনে থেকে কার্যক্রম পরিচালনা করেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম।

এ সময় ছাত্রদল নেতা আতিকুল ইসলাম দিপু, মিজানুর রহমান পাশা, লিয়নসহ উপজেলা ছাত্রদল, কলাপাড়া পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলসহ ছাত্রদলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সারা বাংলাদেশের মতো কলাপাড়া উপজেলার বিভিন্ন সমস্যা এবং দুর্যোগ কালীন মুহূর্তে সাধারণ মানুষের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে এসএসসি পরীক্ষার্থীদের খাবার পানি এবং স্যালাইন বিতরণ করা হচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD