বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটে প্রকাশ্যে রাত তখন নয়টা চাঁদার দাবিকে কেন্দ্র করে স্থানীয় দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার খবর পাওয়া গেছে।
গত (১৮ মার্চ)মঙ্গলবার রাত ৯.৫৩ মিনিটের সময় গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার স্পষ্ট সিসি টিভির ফুটেজ প্রতিবেদকের হাতে পৌঁছেছে।
উক্ত ঘটনার ব্যপারে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা দাবিকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত ঘাটের ভাড়া উত্তোলন কাউন্টার সংশ্লিষ্টদের ওপর হামলা চালায় এবং ক্যাশ খুলে টাকা পয়সা লুট করে বীরদর্পে চলে যায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ঘাটের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে এবং নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপত্তার অভাবে এলাকা ত্যাগ করেন। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে ঘাট এলাকায় চাঁদা দাবি করা হচ্ছিল।

সর্বশেষ দাবি না মানায় এ হামলার ঘটনা ঘটান তারা। এবিষয়ে জানতে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে ফোনে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।