শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি

সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, প্রতিনিধি (কলাপাড়া)পটুয়াখালীঃ

১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়।

আর সেই মহান দায়িত্ব আপনারা ভোটের মাধ্যমে আমাকে দিয়েছেন। আপনাদের পরামর্শ এবং সহযোগীতা পেলে ইনশাআল্লাহ কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার সকল সমস্যার সমাধান করতে পারব।

শনিবার বিকেলে ঢাকা ইস্কাটন পুলিশ কনভেনশন হলে ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতির আয়োজনে, পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন কে সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আমার সংসদীয় এলাকায় ব্যাপক তরমুজ চাষ হয়।

বিগত সময়ে এই তরমুজ চাষি এবং ক্রেতাদের জিম্মি করে করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিত চাঁদাবাজ চক্র। আমি এলাকায় স্পষ্ট বলে এসেছি কেউ চাঁদা দাবি করলে গাছের সাথে বেঁধে রাখবেন।

মাদক নির্মূলে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্পষ্ট বলে এসেছি। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে। ইনশাআল্লাহ আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতা পেলে পটুয়াখালী ৪ আসনকে একটি চাঁদাবাজ, মাদক মুক্ত এবং দূর্ণীতি মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে পারব।

সমিতির সভাপতি ড. ফেরদৌস আলম’র সভাপতিত্বে মহিবুল্লাহ মুহিব এবং রোকনুজ্জামান পান্নুর সঞ্চালনায় ইফতার পুর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক, অতিরিক্ত ডিআইজি মোঃ জাহাঙ্গীর আলম সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ঢাকায় অবস্থানরত কলাপাড়া উপজেলার ৫ শতাধিক বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।  ইফতার পূর্ব প্রধান অতিথিকে সন্মাননা ক্রেস্ট এবং ফুলেল শুভেচছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সমিতির বিভিন্ন কার্যক্রম ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৮৩ সালে সমিতিটি নিবন্ধিত হলেও ঢাকায় সমিতির নিজস্ব কোনো স্থায়ী অফিস নেই।

এ জন্য তিনি সমিতির সামর্থ্যবান সদস্য, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের কাছে একটি স্থায়ী অফিস নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন এমপি’র কাছে কলাপাড়াবাসীর পক্ষ থেকে কলাপাড়া উপজেলাকে জেলায় উন্নীত করার দাবি জানান।

মোয়াজ্জেম হোসেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD