শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে আর্থ সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক বিভাগীয় সেমিনার বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।

ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার মোঃ লোকমান হোসাইনের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় ৷

বরিশালের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ আহসান হাবিব ।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম ৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন ৷

রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে অর্থনৈতিক সামাজিক এবং ব্যক্তিগত পর্যায়ে ইসলামের তৃতীয় স্তম্ভ যাকাত প্রদানের গুরুত্ব ধর্মীয় দৃষ্টিভঙ্গি আধ্যাত্মিক উপলব্ধিকে সামনে রেখে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারী ফজলুল হক কলেজ চাখার বানারীপাড়া বরিশালের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুর রব ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোঃ হিরন বেপারী ।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের অন্তর্গত ঝালকাঠি , পিরোজপুর , পটুয়াখালী , বরগুনা এবং ভোলা জেলার জেলা প্রশাসকবৃন্দ সহ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালকবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন ।

বরিশাল শহরের বিভিন্ন মাসজিদের ইমাম এবং খতিববৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

বরিশাল জেলা মডেল মাসজিদের ইমাম মোঃ মনিরুল ইসলামের দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD