শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

Sharing is caring!

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী) :

পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে দেয়া এবং চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল নয়টায় ওই নারীকে অজ্ঞান অবস্থায় খাল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তার স্বামী বাদল হাওলাদার ও বাবার বাড়ির লোকজন।

এর আগে ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালের বিছানায় অসুস্থ রুবিনা আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে তার শ্বশুর শহীদ হাওলাদার সহ ভাসুর, ননদ, জা, দেবর এবং চাচা শ্বশুরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

গতকাল সন্ধ্যায় তার চাচা শ্বশুর মনির তার স্বামীকে হত্যা করার হুমকি দেয়। এছাড়া যে কোন বিষয় নিয়ে তার স্বামীর সঙ্গে তাকেও দোষারুপ করে।

আজ ভোররাতে সে সেহরি খাওয়া ও নামাজের জন্য ওজু করতে ঘরের বাইরে নামে।

এসময় পেছন থেকে তাকে ৪ থেকে ৫ জন মিলে মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে খালের মধ্যে ফেলে দেয় এবং তাকে চুবিয়ে মারার চেষ্টা করে।

এতে সে জ্ঞান হারিয়ে ফেলে।পরে চিৎকার দিলে স্বামী এবং এলাকাবাসী তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।

তিনি, তার স্বামী এবং তার বাবার পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD