বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল সদর পাঁচ আসনের নবনির্বাচিত সাংসদ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব এ্যাড মজিবর রহমান সরোয়ারের দিক নির্দেশনায় জিয়া মঞ্চ বরিশাল মহানগরের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল মঙ্গলবার সদর রোড স্কাই লাউঞ্জ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।
তারুণ্যের অহংকার বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার মাহফিলে জিয়া মঞ্চ বরিশাল মহানগরের আহবায়ক খাইরুল আলম সেলিম , সদস্য সচিব মেহেদী হাসান ফারুক , জিয়া মঞ্চ বরিশাল মহানগরের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সোয়েব , বরিশাল মহানগর ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সহ প্রায় শতাধিক নেতাকর্মী মহান আল্লহর দরবারে ফরিয়াদ জানান ।
স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম , মমতাময়ী মা মাটি ও মানুষের নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তাঁদের কনিষ্ঠ ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো , এম ইলিয়াস আলী , চৌধুরী আলম সহ বিগত দিনে স্বৈরাচারী খুনী ভোটচোর মাফিয়া হাসিনার জালিম শাহীর পতনের আন্দোলনে গুম খুনের শিকার অসহায় নিরীহ বিএনপি নেতাকর্মী এবং জুলাই যোদ্ধাদের রূহের মাগফিরাতের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করা হয় ।
এ সময় ইতিহাসের রাখাল রাজা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সমাজের প্রতিটি স্তরে সঠিকভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত আলোচনা পেশ করা হয় । তাঁর রাজনৈতিক দুরদর্শিতাকে বিএনপির প্রতিটি নেতাকর্মীর মননে ধারণ করার তাগিদ প্রদান করা হয় ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া মঞ্চ বরিশাল মহানগরের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শাহীন এবং জিয়া মঞ্চ বরিশাল মহানগরের যুগ্ম আহবায়ক সৈয়দ ইমাম হোসেন রাজু ।