রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়।।

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্কাউট’স নেতৃবৃন্দের সাথে বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউট’স সভাপতি ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট’স বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও লিডার ট্রেনার দেবাশীষ হালদার, আঞ্চলিক পরিচালক ও লিডার ট্রেনার মো.সাইফুল ইসলাম, উপপরিচালক মো.ইকবাল হাসান, বরিশাল অঞ্চলের ৩জন ডিআরসি শফিকুল ইসলাম, সানজিদা পারভীন ও মোস্তাফিজুর রহমান, ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী, উপজেলা স্কাউট’স সম্পাদক ও মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, কমিশনার মো.ইকবাল বাশার খান এ এলটি, ট্রেজারার নূরুল হক উডব্যাজার, সহ-সভাপতি মা মা নৈ এএলটি, মিজানুর রহমান এএলটি, মাওলানা হাবিবুর রহমান, শাহাবুদ্দিন তালুকদার, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন, দেলোয়ার হোসেন এবং শাহিদা পারভীন,
উপজেলা স্কাউট লিডার মো.শাহ আলম, গ্রুপ লিডার মো.নজরুল ইসলাম, সহযোজিত সদস্য ও ইউনিট লিডার নিজাম উদ্দিন এবং ডলি খানসহ উপজেলা স্কাউট’স সদস্যরা।
এর আগে উপজেলা স্কাউট’স এর নির্বাহি সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান। পরে নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপের সদস্য মো.রাহাতের অকাল মৃত্যুতে ১ মিনিট শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
স্কাউটস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও লিডার ট্রেনার মো.সাইফুল ইসলাম বলেন, এই অঞ্চলের যতগুলো উপজেলা রয়েছে স্কাউটিং এ কলাপাড়ার সুনাম রয়েছে। উপজেলা স্কাউটস এর জন্য স্থায়ী স্থাপনা পেতে উপজেলা নির্বাহী অফিসার’র সহায়তা কামনা করেন তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, স্কাউটিং এবং শিক্ষার মানোন্নয়নে উপজেলার অনেক ক্ষেত্রে কাজ করতে হবে। কো-কারিকুলাম এক্টিভিটি, স্কাউটিং, খেলাধুলা এবং শিক্ষার মানোন্নয়নে উপজেলার সকল পর্যায়ের শিক্ষকদের একযোগে কাজ করার আহবান জানান তিনি।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD