শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয়

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয়

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।

নির্বাচনে জামায়াতে ইসলামী-সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা কেউই বিজয়ী হতে পারেননি।

অন্যদিকে আওয়ামী লীগ-ঘরানার তিনজন আইনজীবী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে ফল ঘোষণা করেন নির্বাচন উপপরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম সাদিকুর রহমান লিংকন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ-১ সর্বোচ্চ ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সালাউদ্দিন মাসুম পান ২৩৪ ভোট।

সহসভাপতি পদে শেখ মেহেদী হাসান শাহীন ৪৪৭ ভোট পেয়ে প্রথম এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৮ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হন।

এ পদে অপর প্রার্থী আব্দুল মজিদ ঢালী পেয়েছেন ২২৫ ভোট।

 

সম্পাদক পদে আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ১৪৫ ভোট।  অর্থ সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম পান্না ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হন।

তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকির হোসেন পান ১৬১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মো. তারেক আল ইমরান ৪৬১ ভোট পেয়ে প্রথম এবং সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হন।

এ পদে অপর প্রার্থীদের মধ্যে মোহাম্মদ রুহুল আমিন খায়ের পেয়েছেন ২০৩ ভোট এবং মো. শাহ আলম পেয়েছেন ১৭২ ভোট।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন মো. হারুন অর রশিদ-১ (৩৭৫ ভোট), মো. সায়েম উল আলম (৪০৩ ভোট), গোলাম মর্তুজা তপু (৫১৩ ভোট) ও পারুল বেগম (৪৪৯ ভোট)।

নির্বাচন উপপরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন জানান, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD