শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল

ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতরের চতুর্থ দিনে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগর কণ্যা কুয়াকাটায় পর্যটকদের ঢল নেমেছে।

ব্যাংক বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং অধিকাংশ সরকারি দপ্তর খুললেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পর্যটকদের বাড়তি আনাগোনা লক্ষ্য করা গেছে সৈকতের বিভিন্ন পয়েন্টে।

মঙ্গলবার সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউ বাগান ও গঙ্গামতিসহ সকল দশর্নীয় স্থানে রয়েছে পর্যটকদের বাড়তি। আগতরা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন।

বিশেষ করে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গাঁ ভাসিয়ে মিতালীতে মেতেছেন বেশিরভাগ পর্যটক। অনেক পর্যটক বালু খেলায় মেতেছেন।

অনেকে সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীড়ে আছড়ে পড়া ঢেউসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের ভীড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে কর্মচাঞ্চল্য।

বুকিং রয়েছে শতভাগ হোটেল-মোটেল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। যশোর থেকে আসা শিক্ষক দম্পতি নাবিল-ইরা বলেন, বাচ্চাদের স্কুল বন্ধ রয়েছে তারা বায়না ধরেছে কুয়াকাটা ঘুরতে আসবে।

গতকাল বিকেলে এখানে এসেছি। সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি। বাচ্চারা অনেক আনন্দ করছে। ঢাকা থেকে আসা অপ পর্যটক সোলায়মান জানান, দুদিন ধরে এখানে রয়েছি।

সুন্দরবন, লাল কাকড়া, গঙ্গামতি ও লেবুর চর ঘুরে দেখেছি। হোটেলের খাবারের দাম নিয়ে কিছুটা অসস্থি প্রকাশ করেন তিনি।

কুয়াকাটা পায়রা রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজের স্বত্বাধিকার রেজাউল করিম জানান, অধিক পরিমাণ পর্যটকের আনাগোনায় বেচা বিক্রি মাশাল্লাহ ভালো। আশা করছি ২৮ তারিখ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, ঈদ উপলক্ষে আমাদের হোটেল-মোটেল গুলোতে ৮৫ থেকে ৯০ শতাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সার্বক্ষণিক টহল দিচ্ছি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD