শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে ২৬ শে মার্চ বৃহস্পতিবার সকালে শিক্ষাবোর্ড মিলনায়তনে আলোচনা সভা এবং দোয়া মুনাজাতের আয়োজন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষাবোর্ড সচিব প্রফেসর মোঃ আব্দুস সালাম । বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি এম শহিদুল ইসলাম । বরিশাল শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জসিম উদ্দিন ৷
পবিত্র কালামুল্লাহ থেকে অংশ বিশেষ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় । ক্বুরআন থেকে তিলাওয়াত করেন বরিশাল শিক্ষাবোর্ডের সহকারী সচিব মোঃ মাছুম মিয়া । বরিশাল শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক মোঃ সাইফুর রহমান হাওলাদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের উপসচিব আবুল বাসার হাওলাদার ।
বরিশাল শিক্ষাবোর্ড কর্মচারী সংঘের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব উপ কলেজ পরিদর্শক বরিশাল লেবার কোর্টের সদস্য মোঃ শহিদুল ইসলাম সিকদার । বরিশাল শিক্ষাবোর্ড কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরিশাল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ।
বরিশাল শিক্ষাবোর্ড হিসাব শাখা প্রধান মোঃ আব্দুস সালাম দোয়া মুনাজাত পরিচালনার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।
এর আগে বাদ ফজর স্বাধীনতা এবং জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে শিক্ষাবোর্ড প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয় ।