শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন

কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন(প্রতিবন্ধী)দের মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।

মহান স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার(২৬ মার্চ) দুপুর ১২ টার দিকে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনের সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে এ চেয়ার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসিন সাদিক, কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার,প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপু, মহিপুর থানা বিএনপি’র সভাপতি মোঃ জলিল হাওলাদার প্রমুখ ।

হুইল চেয়ার প্রাপ্তরা হলো মো.আক্কাস আলী, মো.কোরবান, আবদুল হামিদ ও আবদুল্লাহ শরীফ। প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, এই সকল মানুষগুলো আমাদের সম্পদ। এদেরকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে এরা নিজ, পরিবার এবং দেশের জন্য অনেক কিছু করতে পারবে বলে আমি বিশ্বাস করি।

এ মহতি কাজের জন্য সমাজসেবা অধিদপ্তর কে ধন্যবাদ জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD