শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ

বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই বোনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার (২৮মার্চ) রাত ৯টার দিকে কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী বাড়ী এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুর রহিম হাওলাদার মারা যাওয়ার পরে তাঁর ২ ছেলে সোহেল ও রাসেল এবং ২ মেয়ে শারমিন শিলা(৩২) ও আরমিন ইলা(৩০) নিজেদের পৈত্রিক জমিজমার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন।

শনিবার রাতে স্থানীয় গন্যমান্য ব্যক্তির্গদের নিয়ে শালিস বৈঠক করার দিন ধার্য্য করা ছিল। কিন্তু ছোট ভাই রাসেল ওই রাতে শালিস বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো বোনদের মানিত শালিসদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন।

এ নিয়ে ছোট ভাই রাসেলের স্ত্রী শারমিনের সঙ্গে ও রাসেলের দুই বোন শারমিন শিলা এবং আরমিন ইলার কথা কাটাকাটি হয়।

এতে ক্ষিপ্ত হয়ে রাসেলের নেতৃত্বে আরো ৪/৫ জনের একটি দল শিলা ও ইলাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে ৯৯৯কল দিলে বাউফল থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছোট ভাই রাসেল। বাউফল থানার এস.আই মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় শুনেছি ২জন হাসপাতালে ভর্তি আছেন।

৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD