মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
পটুয়াখালী গলাচিপা প্রতিনিধি সিকদার মাহবুবঃ
জীবিকার টানে বড় বড় ঢেউয়ের সাথে জীবন যুদ্ধে লড়াইয়ের সংগ্রামের মধ্যে দিয়ে সাগরে জাল ফেলে মাছ শিকার করে, স্ত্রী ছেলে সন্তানদের কে নিয়ে কোন রকম সংসার
চলছিল।
অবশেষে মাছ ধরতে যাওয়া হলো না আর সাগরে, ট্রলার ঘাটে নদীর তীরে লাশ হয়ে বাড়িতে ফিরলেন ,পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ চর বিশ্বাস গ্রামের মৃত্যু নুরু হালদারের ছেলে সরোয়ার হাওলাদার মৃ/ত্যু/কালে তার বয়স ছিল (৪০) বছর স্ত্রী চাম্পা বেগম (৩৫) বড় ছেলে জীবন ( ১৫) ছোট ছেলে জুনায়েদ ( ১০) এদের কাছ থেকে চির বিদায় নিয়ে জান তিনি ।
পরিবার সূত্রে জানা যায় ২৯ শে মার্চ রাত্র আনুমানিক ১১টায় সময় বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে মাছ ধরা ট্রলার দেখতে ৬ নং সুইচ ঘাটে আসে, রাত্রে বাড়িতে না ফেরায় স্ত্রী চম্পা বেগম সকালে খোঁজা খুঁজি করেন একপর্যায়ে স্থানীয়দের কাছে জানতে পারে ট্রলার ঘাটে নদীর পাড়ে এক জনার লাশ পাওয়া গেছে ঘটনা স্থানে এসে স্বামী সরোয়ারের লাশ দেখতে পায় এবং পাশে তার মোবাইলটা পড়ে আছে।
বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। পরে স্থানীয়রা ও পুলিশের একটি টিম তাদের যৌথ সহযোগিতায় লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখেন।
সরোয়ারের মৃত্যুর ঘটনায় পিছনে কাউকে দোষারোপ বা কারো বিরুদ্ধে আইনি অভিযোগ করতে দেখা যায়নি পরিবারের পক্ষ থেকে।
স্টক জনিত কারণেই সরোয়ারের মৃত্যু হয়েছেন এটাই পরিবারের দাবি। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট (এডিশোনাল) মহোদয় বরাবর লিখিত অভিযোগ করেন নিহত এর চাচা মোঃ সাইদুর রহমান মাস্টার এবং নিহত পরিবারের পক্ষ থেকে গলাচিপা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।