বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান

বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামের মাঝে একটি মোটরচালিত ভ্যান বিতরণ করা হয়েছে।

১লা এপ্রিল বুধবার বিকালে পূর্ব বগুড়া রোড এলাকায় এ ভ্যান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, কোতোয়ালি উত্তর থানা নায়েব আমির সৈয়দ গোলাম গোফরান, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর কবীর, ১৬ নং ওয়ার্ড সভাপতি আব্দুস সত্তার খানপ্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৭নং ওয়ার্ড সভাপতি মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের দরিদ্র ও কর্মসংস্থানহীন মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

একটি মোটরচালিত ভ্যান একজন মানুষের জীবিকার পথ খুলে দিতে পারে। এর মাধ্যমে সাইফুল ইসলামসহ তার পরিবারের জন্য নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি হবে এবং তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

অনুষ্ঠানটির আয়োজন করেন আইনজীবী শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রিয়াজুল হক, যিনি আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত ১৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD