বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
দুমকিতে ছাত্রলীগ নেতার সাথে ছবি থাকায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

দুমকিতে ছাত্রলীগ নেতার সাথে ছবি থাকায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকিতে ছাত্রলীগ নেতার সঙ্গে ছবি থাকার অভিযোগে ছাত্রদল নেতাকে আটক করে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে রাকিব হোসেন বাবু (৩০) নামের ওই যুবককে আটক করা হয়।

তাকে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরে দুমকি উপজেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুরের মামলায় তাকে আদালতে পাঠানো হয়।গ্রেপ্তারকৃত- রাকিব হোসেন বাবু মুরাদিয়া ইউনিয়নের সাত্তার সন্নামতের ছেলে।

দুুমকি থানার এসআই তৌহিদের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করা হয়। খবর পেয়ে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইদুল ইসলাম গভীর রাতে  বাবুকে ছাড়ানোর জন্য থানা গেলেও পুলিশ তাকে ছাড়ে নাই।

স্থানীয় সূত্র জানায়, রাকিব হোসেন বাবু ২০১৬ সালে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে বিজ্ঞানবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সাল থেকে তিনি ঢাকার সায়েদাবাদ এলাকায় একটি ডলফিন বাস কাউন্টারে চাকরি করতেন।

ছুটিতে তিন–চার দিন আগে গ্রামে আসেন বলে জানা গেছে। এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিন বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD