শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি 

কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি 

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের শুনানি চলাকালীন দুই আইনজীবির মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে।

এসময় উদ্ভুদ পরিস্থিতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িক মূলতবি করে এজলাস থেকে বের হয়ে যান।

বুধবার বেলা বারোটার দিকে এ ঘটনা ঘটে।
আদালত, আইনজীবি ও বিচারপ্রার্থীদের সূত্রে জানা যায়, বেলা বারোটার দিকে জমিজমা সংক্রান্ত সিআর ১০/২০২৫ নং মামলার শুনানি শুরু হয়।

এসময় মামলার আসামীদের স্থায়ী জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবীরা। বিষয়টি নিয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে হট্রগোল শুরু হয়। একপর্যায়ে সিনিয়র আইনজীবি হাফিজুর রহমান চুন্নু অপর আইনজীবি নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ঘটনার সঙ্গে সঙ্গে সাময়িক সময়ের জন্য আদালত মূলতবি করে এজলাস থেকে বেড়িয়ে যান বিজ্ঞ বিচারক। কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.খন্দকার নাসির উদ্দিন বলেন, আদলতে আইনজীবিদের মধ্যে হট্রগোল ও  দুই আইনজীবির মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। আমরা আইনজীবিরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD