সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা

মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা

Sharing is caring!

মুলাদী প্রতিনিধি:
বরিশালের মুলাদী উপজেলায় এক তরমুজ উৎপাদনকারী কৃষকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গত বুধবার বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার চরকালেখা ইউনিয়ন-এর লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চরকালেখা ইউনিয়নের আঃ ছত্তার ঘরামীর ছেলে মোঃ শফিক ঘরামী নিজস্ব উদ্যোগে একটি তরমুজ প্রকল্প গড়ে তোলেন।

অভিযোগ রয়েছে, একই এলাকার রকমান হাওলাদারের ছেলে সাত্তার হাওলাদার ওই জমির মালিকানা দাবি করে উৎপাদিত তরমুজের এক-তৃতীয়াংশ জোরপূর্বক দাবি করেন।

শফিক ঘরামী তার উৎপাদিত তরমুজের অংশ দিতে অস্বীকৃতি জানালে সাত্তার হাওলাদার ও তার ছেলে সিয়াম হাওলাদার দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

এতে শফিক ঘরামী গুরুতর আহত হন। হামলার সময় ঘটনাস্থলে থাকা তার ৯ বছর বয়সী ভাগনি শিশু তুরাবা মামার উপর হামলা দেখতে পেয়ে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার মুলাদী থানা-এ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD