শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত

শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অডিটরিয়ামে পবিত্র কুরআন বিতরণ, রমাদান সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসবিএমসি দাওয়াহ এন্ড রিচার্স সেন্টারের আয়োজনে এই অনাড়ম্বর অনুষ্ঠানে মেডিকেল কলেজের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।

৫ ই মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হয়ে ইফতার পর্যন্ত চলে অনুষ্ঠানের কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসাইন বাবলু এবং প্রধান আলোচক ছিলেন আল কুরআন একাডেমি, লন্ডন এর চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, কর্ণেল (অব:) মোস্তফা রাসেল আল রশিদ, ইনোভা ট্রিমস এন্ড ডোনেট ফর গুড এর পরিচালক মোহাম্মদ নুরুন্নবী।

এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ।

কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা, ইসলামী বৈশ্বিক আলোচনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান আলোচক ড. হাফেজ মুনির উদ্দিন চৌধুরী তার বক্তব্যে আল কুরআন একাডেমি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, ৩০ টি দেশে অন্তত ২৫টি ভাষায় রুপান্তরিত করে কোরআন পৌছে দেওয়া হয়েছে।

এতে প্রায় ৩০ লক্ষাধিক মানুষের হাতে আমরা কুরআন পৌছাতে পেরেছি। তাছাড়া উপস্থিত সকলকে ইমানী দায়িত্ববোধ থেকে প্রতি মাসে অন্তত ১টি কুরআন আপনজকে উপহার দেওয়ার আহবান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD