শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

চলমান জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এ পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন কলাপাড়া উপজেলার ধানখালী ইউপির পিএনডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার।

১৩ জানুয়ারি(সোমবার) জেলা পর্যায়ের বাছাই কমিটির সিদ্ধান্তে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন কলাপাড়া উপজেলার নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রেসিডেন্ট এওয়ার্ডস অর্জন কারী ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শিক্ষার্থী মো.হিজবুল্লাহ।

এর আগে উপজেলায় ০৭ জানুয়ারি ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৪ টি গ্রুপে ১৯ টি ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে উপজেলার শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়।

এছাড়া ১৪ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জানা গেছে, মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে গলাচিপা উপজেলার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক, দক্ষিণ পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক, ইংরেজি ও কম্পিউটারে দক্ষ, গলাচিপা উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কোষাধ্যক্ষ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এস এস সি ও জে এস সি পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষক, এস এস সি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্রের হল সুপার, জাতীয় শিক্ষাক্রম এর মাষ্টার ট্রেনার, মানবাধিকার ও বাস্তবায়ন সংস্থার গলাচিপা শাখার সহ সম্পাদক, দক্ষিণ গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার ও দপ্তর সম্পাদক, শিক্ষকের কলাম পটুয়াখালী প্রতিনিধি, ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি গোলখালী ইউনিয়ন এর ৯ নং ইউনিটের টিম লিডার ও ইউনিয়ন ডেপুটি টিম লিডার, গলাচিপা উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক ২০২৩ইং হিসেবে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছেন।

তাদের এ প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.মনিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম এবং উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র সভাপতি মো.নকিব উদ্দিন, মাধ্যমিক সরকারি টেকনিক্যাল শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক ও কলাপাড়া উপজেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ নূরুল হক, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার বলেন, আমার এ প্রাপ্তি উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষকদের।

সকলের ভালবাসায় আরও এগিয়ে যেতে চাই।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD