মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত

পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকে মুখরিত।

জিরো পয়েন্ট, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ বিভিন্ন পর্যটন স্পটে দিনভর পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে।

দীর্ঘ সৈকত পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। পর্যটকের আগমনে কুয়াকাটার হোটেল-মোটেল, রেস্তোরাঁ, মার্কেটসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যস্ত সময় পার করছে।

অনেক হোটেল-মোটেলে কক্ষ সংকটও দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগত পর্যটকদের একটি বড় অংশ পরিবার ও পিকনিক পার্টি নিয়ে সময় কাটাচ্ছেন সৈকতে।

কেউ সমুদ্রের  পানিতে পা ভিজিয়ে আনন্দ উপভোগ করছেন, কেউ ঘোড়া ও বিভিন্ন বাহনে চড়ে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে দেখছেন।

আবার কেউ সৈকতের বেঞ্চিতে বসে ঢেউয়ের সৌন্দর্যে মগ্ন হয়ে সময় কাটাচ্ছেন।পর্যটকরা কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেছেন।

ঢাকা থেকে আসা পর্যটক সোহেল ইমাম বলেন, বছরে এক-দুইবারই বাইরে ভ্রমণে যাওয়া হয়। কুয়াকাটা আমাদের সবচেয়ে পছন্দের স্থান। তাই পরিবার নিয়ে এখানে এসেছি।

খুলনা থেকে আসা পর্যটক দম্পতি নাফিস এবং নুহা বলেন, কুয়াশার কারণে সূর্যোদয় দেখা না গেলেও বিকেলে লেম্বুর বন এলাকায় পশ্চিম আকাশে সূর্যাস্ত দেখে মুগ্ধ হয়েছি।

কুয়াকাটার বিভিন্ন স্পট ঘুরে আমাদের খুব ভালো লেগেছে। গ্রীন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে দিন দিন কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়ছে।

ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকত ও পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, আমরা কুয়াকাটা পৌর প্রশাসন পর্যটকদের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD