মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও

ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে বের হয়ে দুই সন্তান নিয়ে স্ত্রীর উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪জানুয়ারি সকালে দশমিনা থানার উওর আদমপুরা গ্রামের মুন্সী বাড়ির মৃত্যু আব্দুর রব মুন্সীর মেয়ে মোসাম্মৎ রিপা আক্তার (২৬) ডাক্তার দেখানোর কথা বলে সকাল ১০.৩০মিনিটের সময় দুই সন্তান নিয়ে তার বাবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। জানা যায়, বাউফল থানার বগা ইউনিয়নের দাসেরহাওলা গ্রামের মো.সুলেমান গাজীর ছেলে মো.ইব্রাহিম গাজীর সাথে দশমিনা থানার উওর আদমপুরা গ্রামের মুন্সী বাড়ির মৃত্যু আব্দুর রব মুন্সীর মেয়ে মোসাম্মৎ রিপা আক্তারের সাথে পাঁচ বছর আগে বিবাহ হয়।

এরপর থেকে তারা দুজনে ঢাকাতে বসবাস করতেন। তাদের ঘরে দুটি ছেলে সন্তানের জন্ম নেয় খুব সুখে শান্তিতেই সংসার করতেন তারা।

হঠাৎ করে বিগত এক বছর আগে তুচ্ছ ঘটনার কারনে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এক পর্যায়ে রিপা রাগ করে তার বাসা থেকে পালিয়ে বোনের বাসায় চলে যান।

এবং খবর পেয়ে ইব্রাহিম সেখানে স্ত্রীকে আনতে গেলে তাকে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়। কিছুদিন পরে বাবার বাড়িতে চলে আসেন রিপা। সেই থেকে বাবার বাড়িতেই থাকেন।

ইব্রাহিম সেখানে স্ত্রী ও ছেলে সন্তানদের ভরণপোষণ দিয়ে আসছেন। কিন্তু তাতেও তার মন ভরেনি।

গত ১৪ জানুয়ারি বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে দুই সন্তান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে যাননি। অনেক খোঁজাখুঁজি করেও যখন সন্ধান মেলেনি তাই তারা বিলম্ব করে ২০জানুয়ারি দশমিনা থানায় জিডি করেন।

জিডি নং ৮৮৮ এ বিষয়ে স্বামী ইব্রাহিম গাজী বলেন, আমার স্ত্রী প্রথম থেকে খুব ভালোই ছিলো। কিন্তু একবছর ধরে উগ্র আচারন এবং সংসারের প্রতি অমনোযোগ এতে তার প্রতি সন্দেহ হয়।

আর হয়তো কারো সাথে পরকিয়ায় লিপ্ত ছিলো সে জন্য এভাবে চলে গেছেন। কিন্তু আমার ছেলে দুইটা কি করেছে আমি জানিনা।

ও যদি সংসার না করে আমার ছেলে দুইটাকে ফেরত দিক এমনটাই বলেন তিনি।

 

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD