শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় শতাধিক অসহায় গরিব পেল কোরবানির গোস্ত এবং পোশাক

কলাপাড়ায় শতাধিক অসহায় গরিব পেল কোরবানির গোস্ত এবং পোশাক

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক গরীবের মাঝে কোরবানির গোশত এবং পোশাক বিতরণ করা হয়েছে।

শনিবার(০৮জুন) দুপুর সাড়ে বারোটায় পৌর শহরের কলেজ রোডস্থ শিথিল এন্টারপ্রাইজ কার্যালয় বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে এবং কলাপাড়া বহুমুখী সামাজিক সংগঠন স্পন্দন কলাপাড়ার আয়োজনে এ পোশাক ও করা হয়।

এ সময় প্রত্যেক অসহায় মানুষকে ১ কেজি কোরবানির গোশত এবং একটি চাদর বিতরণ করা হয়।

বহুমুখী সামাজিক সংগঠন স্পন্দন কলাপাড়ার সভাপতি আবুল হাসনাত রিমন শিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, স্পন্দন কলাপাড়া’র বিল্লাল খান কাবুল, সজল বিশ্বাস,মোয়াজ্জেম হোসেন, রেহান উদ্দিন রেহান, রুস্তম আলী, আনিস খান, নাহিদুল হক, খন্দকার আল মামুন, মো.জুয়েল, মাওলানা ফোরকানুল ইসলাম, মোঃ ফখরুল আলম, ইলিয়াস জাবেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, নাজমুস সাকিব প্রমুখ। বিতরণ কার্যক্রম শেষে পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহিন এর রোগ মুক্তির কামনা এবং স্পন্দন কলাপাড়ার উন্নতি কামনা করে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা ফোরকানুল ইসলাম।

স্পন্দন কলাপাড়ার সভাপতি আবুল হাসনাত রিমন বলেন, কলাপাড়ার অবহেলিত মানুষের সুখে দুখে স্পন্দন কলাপাড়ার সদস্যরা থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি সংগঠনের দাতা সদস্য পাথওয়ের নির্বাহী পরিচালক মো.শাহিনের রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।

হোসেন কলাপাড়া

০৮-০৬-২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD