সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন

মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করা হবে।

বৃহস্পতিবার শেষ বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষক ও নারীদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে।

এতে করে কৃষক ও সাধারণ মানুষ সরাসরি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে।তিনি বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসাবে।

এবারের নির্বাচন জনগণের নির্বাচন। জনগণের মার্কা ধানের শীষ, উন্নয়নের মার্কাও ধানের শীষ। বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকবে।

বেগম খালেদা জিয়া কলাপাড়ায় তিনটি ব্রিজ দিয়েছেন, যা আজও উন্নয়নের সাক্ষ্য বহন করছে।

এমপি নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের অনুন্নত জনপদগুলোকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD