বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
কলাপাড়ায় পাঁচ হাজার চাঁন টুপি পরিবারের আগাম ঈদ

কলাপাড়ায় পাঁচ হাজার চাঁন টুপি পরিবারের আগাম ঈদ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ার অন্তত পাঁচ হাজার পরিবার শুক্রবার আগাম ঈদ-উল-আজহা উদযাপন করছেন।

প্রতি বছরের মত সৌদি আরবের সঙ্গে মিল রেখে এরা ঈদ উদযাপন করেন ঈদ। উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া, শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে এই অনুসারীদের ঈদ-উল-আজহার নামাজের প্রধান জামাত সকাল আট টায় অনুষ্ঠিত হয়েছে।

এ নামাজের ইমামতি করেছেন হাফেজ মো. এমদাদ আলী। অনুসারিরা এখবর নিশ্চিত করেছেন। এছাড়াও চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী, পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফের হাজারো অনুসারি প্রধান জামায়াতে অংশ গ্রহণ করেন।

সেই সাথে কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িসহ বিভিন্ন স্পটে আরও আটটি ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত হওয়া গেছে। নামাজ শেষে তারা নিজেদের মধ্যে একে অপরকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজের পরেই তারা কোরবানির পশু জবাই করেন। এসব অনুসারিরা আগেই কোরবানির পশুসহ নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করেছেন। এসব পরিবারে বিরাজ করছে ঈদের পূর্ণ আমেজ।

অনুসারিরা জানান, তারা চিটাগং এর চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়।

নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমদ্দিন গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবারে ১৫ হাজার লোক বসবাস করছেন।

তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার ঈদ-উল-আজহা উদযাপন করছেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৬-০৬-২০২৫।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD