সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু

পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেছেন ১১৪, পটুয়াখালী-৪ ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিভিন্ন দলের প্রার্থীরা।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি) দুপুরে কলাপাড়া পৌর শহরে গনসংযোগের মধ্যে দিয়ে প্রচারনা শুরু করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

একই সময়ে কলাপাড়া পৌর শহরে লিফলেট বিতরনের মধ্য দিয়ে প্রচারনা শুরু করেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

এছাড়া দুপুর একটায় কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার মধ্য দিয়ে প্রচারনা শুরু করেন ১০ দলীয় ঐক্য জোটের মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ।

তবে এখন পর্যন্ত এনসিপির মনোনীত প্রার্থী রবিউল ইসলামের প্রচারনা লক্ষ্য করা যায়নি।

জাতীয় সংসদ নির্বাচনের প্রচার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউসার হামিদ বলেন, এই আসনে ৪ জন বৈধ প্রার্থী প্রতিদন্দ্বীতা করছেন।

প্রচারনায় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে তৎপর রয়েছে ভ্রাম্যমান আদালত সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD