মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন

অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ সুষ্ঠ হয় এবং আল্লাহ যদি নারাজ না হয় তবে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল ছিলো একটি আওয়ামীলীগ ও একটি বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করতে পারবেনা, কারন তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে সরকার।

বিএনপি যদি ক্ষমতায় যায়, সেই সরকারে যদি আপনাদের প্রতিনিধি থাকে তাহলে উন্নয়ন করা সহজ হবে। তাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন।

শুক্রবার(১৬ জানুয়ারি) দুপুর বারোটায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হল রুমে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বেবর বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন।

তখন আপনাদের পক্ষ থেকে যে যে দাবিগুলো করেছিলাম সব দাবিগুলো বাস্তবায়ন হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগের আমলেও কিছু উন্নয়ন হয়েছিল, তারা বুঝতে পেরেছিলো কম্পিটিশনে টিকতে হলে উন্নয়ন ছাড়া কোন বিকল্প নেই।

উন্নয়নের অগ্রযাত্রা শুরু কিন্তু বিএনপি করে গিয়েছিলো। আবারও বিএনপি ক্ষমতায় আসলে কলাপাড়া-রাঙ্গাবালীতে উন্নয়নের রোড মডেল তৈরী হবে। এর আগে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সাবেক ইংরেজি শিক্ষক ও সূধী লুফ্রু মং এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সহ সভাপতি জাহাঙ্গীর তালুকদার,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, নজীর মিয়াসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, কলাপাড়া প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব এবং মহিপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD