সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার

কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর খালের চড়ে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(১১জানুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ফেরদৌস মুন্সি ওই গ্রামের রহমান মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত নয়টায় নিজ বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পরই নিখোঁজ হন ফেরদৌস।

পরে পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে সাপুড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি কাটার দৃশ্য দেখতে পায়।

পরে সন্দেহ হলে সেখান থেকে মাটি সরানের পরই তার লাশ দেখতে পায়। এসময় লায়লনের রশি দিয়ে তার গলায় ফাঁস দেয়া ছিলো এবং পরনে একটি শর্টপ্যান্ট ও একটি গেঞ্জি ছিলো।

স্থানীয় চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, বৃহস্পতিবার থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন।

রবিবার সকালে বাড়ির পাশের লেকপাড়ে নতুন মাটির স্তুপ দেখতে পান স্থানীয়রা। পরে মাটি খুঁড়ে চাপা দেওয়া অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

নিহত ফেরদৌস মুন্সী ওই গ্রামের রহমান মুন্সীর ছেলে। তিনি বিবাহিত ছিলেন, তবে দাম্পত্য জীবন টেকেনি এবং তিনি নিঃসন্তান ছিলেন।

জীবিকা হিসেবে তিনি সাংসারিক কাজকর্ম করতেন।কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, মৃত ব্যক্তিকে গলায় লাইলনের রশি দ্বারা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

এছাড়া তার বাম হাতের বুড়ো আঙুল কাটা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD