বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন সাথে কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো মানুষ বর্ষার উন্মত্ত ঢেউ উপভোগ করতে সৈকতের জিরো পয়েন্ট থেকে দু’পাশে ভিড় জমায়।আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

স্থানীয়রা জানান, বর্ষার মৌসুমে কুয়াকাটার সমুদ্র সৈকতে যে বিশাল ঢেউ দেখা যায়, তা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। ছুটির দিনে সেই ঢেউয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছে সমুদ্রপাড়ের কুয়াকাটা।

দুপুর পর্যন্ত সৈকতের বিভিন্ন স্পটে নারী-পুরুষ-শিশুসহ সব বয়সী মানুষকে ঢেউয়ের মিতালীতে দুলতে, ছবি তুলতে এবং সমুদ্রে গোসল করতে দেখা গেছে।

বরিশালের বাবুগঞ্জ থেকে আসা পর্যটক মোস্তাফিজুর রহমান টুলু বলেন, বৃষ্টির মধ্যেও কুয়াকাটার বড় বড় ঢেউ উপভোগ করতে অসাধারণ লাগছে। পরিবার নিয়ে আসায় আনন্দটা আরও বেড়েছে।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক ফারহানা আক্তার বলেন, বর্ষার ঢেউয়ের মজা নেওয়ার জন্যই আসা। সৈকতে অনেক ভিড় থাকলেও সবার মধ্যে আনন্দ-উৎসবের আমেজ।

সৈকত লাগোয়া ক্ষদ্র ব্যবসায়ী মহিবুল্লাহ বলেন, কয়েকদিন বৈরী আবহাওয়ায় পর্যটক শূন্য ছিলো কুয়াকাটা, আজ সাপ্তাহিক ছুটি উপলক্ষে বেশ ভালো পরিমাণে পর্যটকদের ভীড় লক্ষ করা যাচ্ছে। বেচা-কেনাও মোটামুটি আলহামদুলিল্লাহ।

হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী জানান, বীচ লাগোয়া হোটেলগুলোতে শতভাগ বুকিং হলেও পৌর শহরের ভেতরের হোটেল-মোটেলে ৫০ থেকে ৬০ শতাংশ বুকিং রয়েছে। ছুটির দিনে পর্যটকদের ভিড় কুয়াকাটা অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে এনেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সৈকতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপদে ঢেউ উপভোগে পর্যটকদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD