শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

Sharing is caring!

প্রতিনিধি, পটুয়াখালীঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর একান্ত সচিব এবং বিশ্বস্বাস্থ্য–২ শাখার সিনিয়র সহকারী সচিব মহিউদ্দিন আল হেলাল।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।

এ সময় সিনিয়র সহকারী সচিব হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্টোর কক্ষসহ স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার বিভিন্ন দিক ঘুরে দেখেন।

পাশাপাশি তিনি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহিউদ্দিন আল হেলাল বলেন, “বাংলাদেশের সব সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পরিদর্শন একটি নিয়মিত ও রুটিন কার্যক্রম।

পটুয়াখালী ও ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি এখানে এসেছি।

এই পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো হাসপাতালের সেবার মান, কার্যক্রম এবং অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করা।”

তিনি আরও বলেন, পরিদর্শনের মাধ্যমে একটি অফিসিয়াল রিপোর্ট প্রস্তুত করা হলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। সম্প্রতি হাসপাতালের স্টোর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে, যাতে স্বাস্থ্যসেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

উল্লেখ্য, স্বাস্থ্যসেবা প্রদানের মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল বিভাগের পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শনের জন্য পরিদর্শনকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সেই দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশ্বস্বাস্থ্য–২) মহিউদ্দিন আল হেলাল।

মোঃ নাসির উদ্দিন, প্রতিনিধি, পটুয়াখালী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD