সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল মোটরসাইকেল পার্টস বিজনেস এসোসিয়েশনের ইফতার

বরিশাল মোটরসাইকেল পার্টস বিজনেস এসোসিয়েশনের ইফতার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল মোটরসাইকেল পার্টস বিজনেস এসোসিয়েশনের ১ম বর্ষপূর্তিতে শনিবার ২১ শে রামাদানে পুলিশ লাইন রাস্টিক চাইনিজ রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহিম তালুকদার , সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম জুয়েল এবং প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোফাজ্জেল হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বাদ আসর পবিত্র কালামুল্লাহ থেকে অংশবিশেষ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় । মাহে রামাদানের পবিত্রতা রক্ষা করে এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা পর্ব শুরু হয় ।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনায় সততা এবং ন্যায়নিষ্ঠা বজায় রাখতে এ সময় ধর্মীয় আলোচকবৃন্দ পরামর্শ প্রদান করেন । সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তিগত আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সংযমী আচরণ কাম্য বলে মন্তব্য করেন তারা ।

ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জনে সৎভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে নাবী রাসূলগনের অনুসারী হওয়ার তাগিদ দেয়া হয় । আর্থিক স্বচ্ছলতার ক্ষেত্রে সঠিক নিয়মে গরীবের হক্ব যাকাত প্রদানের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণে সংগঠনের সকল সদস্যদের অবদানের কথা মনে করিয়ে দেয়া হয়।

পরিশেষে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD