বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধি:

রবি মৌসুম ২০২৫-২৬ উপলক্ষে বাংলাদেশের চার অঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৪ঠা জানুয়ারি বরিশাল সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের বীজ ব্যবহার, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমনসহ রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে টুমচর এলাকার স্থানীয় ৩০জন কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করে এবং পর্যায় ক্রমে সদর উপজেলার সর্বমোট ৩৬০ জন কৃষকরা এই প্রশিক্ষণের আওতাধীন হবেন।

উক্ত আয়োজনে প্রশিক্ষণ প্রদান করেন নাহিদ আফরিন, অতিরিক্ত কৃষি অফিসার,মোঃ রাসেল-মনির, কৃষি সম্প্রসারণ অফিসার,আর এম মেজবাহ উদ্দিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা, মোঃ সাইদুুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা বরিশাল সদর বরিশাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে ফসলের ফলন বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুললে দেশের কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল সদর, বরিশাল। অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD