শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ ওজোপাডিকো বরিশাল রেজিঃ নং বি ২১৪০ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি ১৮৮৬ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক , বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা , পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনাল পিএসআই গভর্ণিং বডির সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা মোঃ জাফরুল হাসানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা এবং দোয়া মুনাজাত অনুষ্ঠান সোমবার বাদ জোহর চাঁদমারি কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।

বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং মমতাময়ী মা মাটি ও মানুষের নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাতের জন্য বিশেষ মুনাজাত করা হয় ।

অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ ওজোপাডিকো বরিশাল রেজিঃ নং বি ২১৪০ এর সভাপতি মোঃ গোলাম ফারুক , সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন , যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম , সহ সভাপতি মোঃ খিজির খন্দকার , সাংগঠনিক সম্পাদক মোঃ রিফাত হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন ।

সততা এবং নিষ্ঠার মানদণ্ডে সাংগঠনিক দুরদর্শিতার পাশাপাশি পেশাগত দক্ষতা প্রদর্শনের মাধ্যমে আগামী দিনে বিদ্যুৎ সেক্টর কে দেশের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে জাফরুল হাসানের অসমাপ্ত কাজ সম্পন্ন করে বিএনপি চেয়ারম্যান তারুণ্যের অহংকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং সুসংহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD