শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি

পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা কটন মিল সংলগ্ন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তথ্য সংগ্রহে বাঁধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক যুগান্তরের সিটি রিপোর্টার মোহাম্মদ হা-মীম।

সাংবাদিক হা-মীম ক্রাইমসিন২৪কে বলেন, আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওএমএসের সরকারি চাল অবৈধভাবে কালোবাজারি করে নিয়ে আসা হচ্ছে শ্যামপুর বাজারের উদ্দেশ্যে।

ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমি গত ৩১ মার্চ রাত পৌনে ৫টায় শ্যামপুর থানাধীন কটন মিলের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে বাবু, পারভেজ ও অজ্ঞাত আরেকজন বিবাদী আমার কাজে বাধা দিয়ে আমাকে হত্যার হুমকি দেয়।

তিনি আরও জানান, মোহাম্মদ বাবু, পারভেজ ও অজ্ঞাত আরেকজন ক্ষিপ্ত হয়ে বলেন, আমাদের ব্যবসা না থাকলে আপনাকেও রাখব না। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালাগালি করে দেখে নেওয়ার হুমকি দেন তারা।

হা-মীম বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির সম্মুখীন হয়েছি, যা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক।

একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করা কঠিন হয়ে যাবে।

এ ঘটনার পর নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন যাহার জিডি নাম্বার- ১৬৭২।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।

তারা দ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ ক্রাইমসিন২৪ কে বলেন বলেন, সাধারণ ডাইরি পাওয়া গেছে।

বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD