শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন

বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

আধুনিক ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে পূবালী ব্যাংক লিমিটেড পিএলসি -এর উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পিং” কর্মসূচির শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

৬ই এপ্রিল সোমবার সকাল ১১ ঘটিকায় নগরীর সিটি মার্কেটে ফিতা কেটে এবং বর্নাঢ্য রেলির মাধ্যমে এই আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মোহাম্মদ মোশাহিদুল্লাহ ডিজিএম ও অঞ্চল প্রধান, পূবালী ব্যাংক পিএলসি,আঞ্চলিক কার্যালয়,বরিশাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিসুর রহমান ডিজিএম ও শাখা প্রধান, পূবালী ব্যাংক পিএলসি,উজ্জ্বল হালদার,এজিএম পূবালী ব্যাংক পিএলসি,বরিশাল আঞ্চলিক কার্যালয়, অলোক কুমার ভট্টাচার্য, এসপিও,পূবালী ব্যাংক,পিএলসি, আমিনুল ইসলাম,সিনিয়র অফিসার ও এডিসি ইনচার্জ পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল আঞ্চলিক কার্যালয়,গাজী মোঃ সালমান,ডেপুটি জুনিয়র অফিসার,পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল শাখা,মো: জামাল হোসেন সদস্য সচিব,বরিশাল সিটি মার্কেট।এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন শাখার ব্যবস্হাপক ও কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত সিটি মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে এবং গ্রাহকদের নিরাপদ ও ঝামেলামুক্ত ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ক্যাশলেস ক্যাম্পিং-এর মাধ্যমে গ্রাহকদের মোবাইল ব্যাংকিং, ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার, কিউআর কোডের মাধ্যমে পেমেন্টসহ বিভিন্ন আধুনিক সেবার বিষয়ে সচেতন করা হবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগের ফলে নগদ অর্থের ব্যবহার কমবে, লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং সময় সাশ্রয় হবে।পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন এবং সিটি মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD