শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ

কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ’র অপসারনের দাবীতে তার কক্ষ তালাবদ্ধ করে করে দিয়েছে একই কলেজের শিক্ষকরা।

সোমবার বেলা ১১ টার দিকে অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদের কক্ষে এ তালা দেয়া হয়।

এ ব্যাপারে ওই কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো.আনোয়ার হোসেন জানান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ মব সৃষ্টির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে,এমনকি পরিপত্র উপেক্ষা করে তিনি ২০২৫ সালের ৩০ জুন অধ্যক্ষ’র দায়িত্ব নিয়েছেন।

যেটা অপ্রত্যাশিত। একই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ্ জানান, শিক্ষকদের সিরিয়ালে তিনি সপ্তম।

তিনি জোর পূর্বক চাপ সৃষ্টি করে এ দায়িত্ব নিয়েছেন। এছাড়া তিনি ভারপ্রাপ্ত হয়ে অর্থ পরিচালনায়  অনিয়ম করেছেন বলে তিনি উল্লেখ করেন।

অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন’ শিক্ষকরা  জোর পূর্বক অন্যায়ভাবে তাকে কক্ষ থেকে বের করে দেয়। তবে তিনি কনিষ্ঠ শিক্ষক হিসেবে কিভাবে দায়িত্ব পান এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে অন্য শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের দাবী নাই মর্মে লিখিত দিয়েছে।

অন্যদিকে,পরবর্তীতে কলেজ পরিচালনা পর্ষদও তাকে দায়িত্ব বুঁজিয়ে দেন বলে তিনি উল্লেখ করেন। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)ইয়াসিন সাদিক বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ দিকে, অধ্যক্ষ’র কক্ষে তালা কিংবা নিয়মনীতির তোয়াক্কা না করে অধ্যক্ষ’র পদ বাগিয়ে নেয়াকে সাধারন শিক্ষার্থীরা ভালো চোখে দেখছে না।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থীরা জানিয়েছেন, এমন ঘটনায় শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD