বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
জিয়া উদ্দিন সিকদার কে ১৭ নং ওয়ার্ড বিএনপির সংবর্ধনা

জিয়া উদ্দিন সিকদার কে ১৭ নং ওয়ার্ড বিএনপির সংবর্ধনা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

ঢাকায় অবস্থিত সোনারগাঁও ইউনিভার্সিটি ( এসইউ ) কর্তৃক আয়োজিত এলএলবি ( অনার্স ) আইন অনুষদে অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২য় সমাবর্তন অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বরিশাল মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জুলাই যোদ্ধা সাবেক কাউন্সিলর মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়াকে
রোববার ( ২৮ ডিসেম্বর ) সকালে বসুন্ধরাস্থ ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বর্ণপদক এবং সনদপত্র প্রদান করা হয় ।

এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় আগরপুর রোডে ১৭ নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়া উদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় ।

এ সময় বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন । মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয় ।

কর্মী সমর্থকদের অকৃত্রিম ভালোবাসা পেয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন বিগত দিনের আন্দোলন সংগ্রামে সম্মুখ সারির লড়াকু যোদ্ধা কর্মীবান্ধব জননেতা জিয়া উদ্দিন সিকদার ।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন , স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে আমার এই ক্ষুদ্র অর্জন দেশের স্বার্থে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাতে চাই ।

পাশাপাশি আমাদের আশা ভরসার প্রতীক সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার আগামীর রাস্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক বিগত জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চাই ইনশা আল্লহ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD